শ্যামনগর বিএনপি পুনঃগঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলা বিএনপি পুনঃগঠনে সুশীলন টাইগার পয়েন্ট কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ জি.এম. মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা ছিলেন জেলা সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা সদস্য আশেক-ই-এলাহী মুন্না, উপজেলা সহ-সভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা কাশিমাড়ীর আব্দুর রশিদ ঢালী, কৈখালীর আবুল খায়ের মলিক, রমজাননগরের অ্যাড. আব্দুস সবুর, ঈশ্বরীপুরের অ্যাড. ইব্রাহিম হোসেন প্রমুখ। নেতাকর্মীরা বলেন, শ্যামনগর উপজেলা বিএনপির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কমিটি পুনঃগঠনের প্রয়োজন। এ সময় প্রধান অতিথি সাতীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, যৌক্তিক দাবির প্রেেিত দ্রুত যথাযথ ভাবে শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি পুনঃগঠন করা হবে।

ভাগ