মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ রোববার ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমানের নেতৃত্ব টহল দল বড়বাড়ি রাজাপুর মাঠে অভিযান চালিয়ে ১৭ বোতল ফেনসিডিল জব্দ করে। অন্যদিকে কুসুমপুর বিওপির হাবিলদার ফারুক মাতব্বরের নেতৃত্বে অভিযান চালিয়ে চাঁপাতলা মাঠ থেকে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া সামন্তা বিওপির নায়েব সুবেদার গোলাম মাওলার নেতৃত্বে বাঁশবাড়িয়া মাঠের মেহগনি বাগান থেকে জব্দ করা হয় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট। এ ব্যাপারে মহেশপুর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।




