লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ ‘মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগড়ায় র্যালি ও সমাবেশ করেছে এলজিইডি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর(এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস(অক্টেবর)উদযাপন উপলক্ষে রবিবার সকালে শহরে র্যালি বের হয়। পরে উপজেলা চত্বর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, এলজিইডি নড়াইলের সিনিয়র সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, লোহাগড়া উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার (অ.দা.), লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন প্রমুখ।




