ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশিদুল মোমিন সুজনের শ্বশুর লুৎফর রহমান বার্ধক্যজনিত কারণে রবিবার ভোরে ইন্তিকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এদিন বাদ জোহর পুরান্দরপুর ঈদগাহে নামাজে জানাজা শেষে স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় শরিক হন , যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খান, ঝিকরগাছা পৌর বিএনপি’র আহ্বায়ক হারুন অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা কাউন্সিলর গোলাম কাদের বাবলু, কাউন্সিলর মতিয়ার রহমান, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।





