বিশ্ব শিক্ষক দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার ‘বিশ্ব শিক্ষক দিবস’। ইউনেসকো এবার দিবসটি প্রতিপাদ্য নির্ধারণ করেছে শিক্ষক সংকটে নেতৃত্ব, নতুন করে ভবিষ্যতের ভাবনা। বিশ্বব্যাপী সব মানুষের প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক পাওয়ার অধিকার রয়েছে। শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয়। বিশ্বের সব শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেসকোর ডাকে এ দিবসটি পালন হয়ে থাকে। ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস। ডা. আবুল কাশেম শিক্ষক ফাউন্ডেশন এর গবেষণা অনুষদ ‘শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ’ কর্তৃক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেলা সাড়ে ৩ টায় সোহার্দ্য ভবন (ফাউন্ডেশন অফিসের ২য় তলা), রেলরোড বাগমারা দীঘি লেন, যশোর-এ বিষয়ভিত্তিক আলোচনা সভা, আদর্শ শিক্ষক সংবর্ধনা এবং শিক্ষকবৃন্দ কর্তৃক লেখা প্রবন্ধ রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

ভাগ