বিসিবির নতুন ওয়ানডে প্রতিযোগিতায় খেলবেন না মাশরাফি
স্পোর্টস ডেস্ক॥ শ্রীলঙ্কা সিরিজ হচ্ছে না। এই অবস্থায় ক্রিকেটারদের খেলার মাঝে রাখতে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দলের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা। মাশরাফি বিন মুর্তজাকে সেখানে খেলতে প্রস্তাব দেওয়া হলেও সাবেক অধিনায়ক না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রতিযোগিতায়। আন্তর্জাতিক সফর না থাকলেও ঘরোয়া ক্রিকেট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম প্রস্তুতি ম্যাচটি শেষ হওয়ায় আন্তঃদলীয় দুই দিনের ম্যাচ হবে আরও দুটি। তার পরেই হওয়ার কথা ছিল তিন দিনের প্রস্তুতি ম্যাচ। কিন্তু তার বদলে তিনটি দলের ওয়ানডে প্রতিযোগিতার পরিকল্পনা করেছে বিসিবি। যেখানে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, বাংলাদেশ ‘এ’ দল ও হাইপারফরম্যান্স দল (এইচপি)। আর এই ম্যাচের জন্যই মাশরাফিকে পাওয়ার আশা করেছিলেন নির্বাচকেরা। তাকে ম্যাচের কথা বলা হলে ফিটনেস ইস্যুতে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাশরাফি। অবশ্য এমন বলার কারণও আছে। করোনা থেকে সেরে উঠতে দুই সপ্তাহের বেশি সময় নিয়েছেন তিনি। তার ওপর অধিনায়কত্ব ছেড়ে দিলেও মার্চের পর প্রতিযোগিতামূলক কোনও ধরনের ক্রিকেটে অংশ নেননি। এমনকি করোনাকালে বাকিরা ব্যক্তিগত অনুশীলনে ফিরলেও তিনি কোনও ধরনের অনুশীলনে অংশ নেননি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেছেন, ‘সে খেলার জন্য এখনও ফিট নয়। ফলে টুর্নামেন্টে সে খেলতে পারবে না। আমরা তাদেরকেই নেবো, যারা আমাদের সিস্টেমের অংশ ও অতীতে বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়েছিল।’
‘ওয়ানডেতে সেরা তিন-চারে যেতে পারে বাংলাদেশ’
স্পোর্টস ডেস্ক॥ ওয়ানডে ক্রিকেটের বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের বিশ্বাস, ৫০ ওভারের সংস্করণে বিশ্বের সেরা তিন-চার দলের একটি হওয়ার সামর্থ্য খুব ভালোভাবেই আছে এই দলের। গত বছরের অগাস্টে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ডমিঙ্গো বলেছিলেন, নিজের দুই বছরের মেয়াদে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দলকে শীর্ষ চারে দেখতে চান তিনি। মেয়াদের ১৩ মাস পেরিয়ে গেছে। বাংলাদেশ এখনও র্যাঙ্কিংয়ের সাতে। তবে কোচ ডমিঙ্গো সুযোগও পেয়েছেন সামান্য। কোভিড পরিস্থিতির কারণে এই ১৩ মাসের অর্ধেকই কেটে গেছে মাঠের বাইরে। তার কোচিংয়ে কেবল একটি ওয়ানডে সিরিজই খেলতে পেরেছে বাংলাদেশ। গত মার্চে জিম্বাবুয়ের বিপে সেই সিরিজে দল জিতেছে সব ম্যাচই। পাশাপাশি ডমিঙ্গো বললেন, দলকে নিয়ে এখনও সেই আশা তার আছে। “দুর্ভাগ্যজনকভাবে, খেলাই বন্ধ হয়ে আছে লম্বা সময় ধরে। এই এক বছরে আমরা কেবল তিনটি ওয়ানডে খেলেছি, র্যাঙ্কিংয়ের উন্নতির েেত্র এটাই চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি, আমরা খুব ভালো ওয়ানডে দল। ওয়ানডের উপযোগী ক্রিকেটার অনেক আছে দলে, ছেলেরা ওয়ানডে খুব উপভোগ করে। আমি সত্যিই বিশ্বাস করি, ওয়ানডেতে আমরা সেরা তিন-চারে যেতে পারি। অবশ্যই পারি।”
আম্পায়ারকে ব্যাট দেগিয়ে জরিমানা গুনলেন পাকিস্তান ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক॥ আম্পায়ারের দেওয়া একটি সিদ্ধান্ত মেনে না নিয়ে মেজাজ হারিয়েছেন শাস্তি পেয়েছেন পাকিস্তানের তরুণ এক ব্যাটসম্যান হায়দার আলি। ম্যাচ পরিচালনা করা আম্পায়ারকে ব্যাট দাগিয়ে জরিমানা গুনতে হচ্ছে তাকে। মুলতানে শনিবার পাকিস্তানে চলতি ঘরোয়া জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে পাঞ্জাব একাদশের বিপে নিজ দল নর্দান একাদশের ৩৫ রানের জয়ের ম্যাচে আম্পায়ারের প্রতি এই প্রতিক্রিয়া দেখান হায়দার। তার বিরুদ্ধে পিসিবি’র কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। সে হিসেবে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। নর্দার্নের ক্রিকেটার হায়দার দলীয় ইনিংসের নবম ওভারে উসমান কাদিরের বলে এলবিডব্লিউ হন। আম্পায়ার আউটের সংকেত দিলে হায়দার তা মেনে নিতে পারছিলেন না। তাই ােভ প্রকাশ করে আগ্রাসী ভঙ্গিতে আম্পায়ারকে তার ব্যাট দেখান। পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। ইংল্যান্ড সফরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ৩ রান করেন তিনি।
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে আম্পায়ারের মৃত্যু
স্পোর্টস ডেস্ক॥ বড় শোকের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট। শনিবার রাস্তার পাশে বোমা বিস্ফোরণে দেশটির আন্তর্জাতিক এক ক্রিকেট আম্পায়ারের মৃত্যু হয়েছে। অন্য দিকে গত শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ওপেনিং ব্যাটসম্যান নাজিবুল্লাহ তারাকাইয়ের অবস্থা এখনো গুরুতর। আফগানিস্তানের সংবাদমাধ্যমে খবর, শনিবার বিকেলে পূর্বাঞ্চল নানগরহার প্রদেশের ঘানিখিল জেলার সরকারি দপ্তরের পাশে গাড়িতে বোমা বিস্ফোরণে আম্পায়ার শিনওয়ারিসহ ১৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শিনওয়ারি ছয়টি ওয়ানডে এবং ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এ ছাড়া ৩৬ বছর বয়সী এই আফগান আম্পায়ার ২০১৭ সালে দেশটির ঘরোয়া গাজী আমানউল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে এবং ২০১৭-১৮ মৌসুমে শাহ আবদালি চার দিনের ম্যাচের টুর্নামেন্টে আম্পায়ারিং করেন। অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় আহত হওয়া আফগান দলের ব্যাটসম্যান তারাকায়ের অবস্থা এখনও গুরুতর বলে সংবাদমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে। শুক্রবার পূর্ব নানগারহারে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ক্রিকবাজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরাহিমজাই বলেছেন, ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। তারেকজাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৪ সালের মার্চে। এখন পর্যন্ত আফগানিস্তান দলের হয়ে ১২টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন তিনি।
আইপিএলে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব
স্পোর্টস ডেস্ক॥ সংযুক্ত আরব আমিরাতের মাঠে চলছে আইপিএল লড়াই। মরুর মাটিতে করোনার মধ্যেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে ফিক্সিং কাণ্ড ঘটানোর চেষ্টার কমতি নেই বুকিদের। এক ক্রিকেটারের অভিযোগ ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছেন তিনি, যা নিয়ে হঠাৎই সরগরম আইপিএল প্রাঙ্গণ। করোনা ভাইরাসের কারণে আইপিএলের ১৩তম সংস্করণ হচ্ছে একদম নিশ্ছিদ্র জৈব সুরা বলয়ে। এতে সরাসরি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন কিছুটা কঠিনই। তবে ভার্চুয়াল জগতের দুয়ার উন্মুক্ত। ফলে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন প্রস্তাব পেয়ে থাকতে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার। বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন। রাজস্থান পুলিশের সাবেক ডিজিপি অজিত সিং জানান, “একজন ক্রিকেটারের কাছে প্রস্তাব এসেছে। আমরা পুরো বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছি। তবে সময় লাগবে।” দুর্নীতি বিরোধী প্রটোকল মেনে গোপনীয়তার জন্য সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। এই অভিযোগ পাওয়ার পরই অনলাইনে দুর্নীতির উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তরুণ ও উঠতি ক্রিকেটারের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার, ইনস্টাগ্রামের মত নেটওয়ার্কে অ্যাকাউন্ট রয়েছে। সেখানেই বন্ধুত্বের ছদ্মবেশে বুকিরা যোগসাজশ চালাচ্ছেন, এমনটাই ধারণা। দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এবং পরে একাধিকবার ক্রিকেটারদের সতর্ক করেছেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের এই ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে। তারা যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনোরকম চক্রের ফাঁদে না পড়েন সেদিকেও খেয়াল রাখছে দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। জানা গেছে, এ ব্যাপারে টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের নিয়ে বিশেষ কাসেও বসেছিলেন দুর্নীতি দমন শাখার কর্তারা।




