তালায় বিএনপি নেতা আব্দুল রশিদের মৃত্যু

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা তালা সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপি‘র সভাপতি আব্দুল রশিদ মোড়ল (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তালা হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে জানাযা নামায শেষে খানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রশিদ মোড়ল শুক্রবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে তালা হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান। এ দিকে, আব্দুল রশিদের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপি‘র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ভাগ