স্টাফ রিপোর্টার ॥ যশোরে জাতীয় পার্টির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল হক জহির। বক্তব্য রাখেন- সহ-সভাপতি অ্যাড. আফিল উদ্দিন, আব্দুল আজিজ, মুফতি ফিরোজ শাহ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরণসহ ৮টি উপজেলার নেতৃবৃন্দ।




