চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলে চুয়াডাঙ্গায় জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এ.এস.এম. মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসকাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জানান, এ জেলায় ১ লাখ ৩৮ হাজার ৬৪৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পক্ষকাল ব্যাপি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ১৫ হাজার ৮৩২ জন শিশু, ১ থেকে ৫ বছর বয়সের ১ লাখ ২২ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৯শ টি আউটরিচ টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮শ জন স্বেচ্ছাসেবক, ৫৬৩ জন সরকারি ও বেসরকারি কর্মী ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়জিত থাকবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার ক্ষেত্রে চুয়াডাঙ্গা সিভিল সার্জন উপস্থিত সাংবাদিকদের কাছে সহযোগিতা চান। জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

ভাগ