স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর) ॥ অভয়নগর উপজেলার কৃতী সন্তান ড. মো. ওমর ফারুক শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজ অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন। সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, উত্তর অভয়নগর কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার মজুমদার, অভয়নগর বন্ধু কল্যাণ ফাউ-েশনের ফারুক হোসেন, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. হাদীউজ্জামান প্রমুখ। প্রসঙ্গত, অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক অভয়নগর উপজেলা শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।




