লোকসমাজ ডেস্ক॥ দেশে একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৩১২টি এবং আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৫৫৪টি। এখন পর্যন্ত ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নমুনা পরীক্ষার মধ্যে একদিনে শনাক্ত হয়েছেন এক হাজার ১৮২ জন। এখন পর্যন্ত ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন, এ নিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৫ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৪২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। একদিনে শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৫৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ১২১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২০৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৩ জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। একদিনে সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, একদিনে আইসোলেশনে রাখা হয়েছে ১৫৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৪৭৮ জন। একদিনে আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৭৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৩৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮১ হাজার ৮৬২ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে একদিনে কোয়ারেন্টিন করা হয়েছে ৫০৭ জনকে। কোয়ারেন্টিন থেকে একদিনে ছাড়া পেয়েছেন এক হাজার ৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ১৭৮ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৯৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪২ হাজার ৪২০ জন।





