করোনা পরিস্থিতি: যশোরে একদিনে আক্রান্ত ১৩ জন মোট আক্রান্ত ৩ হাজার ৯শ ১৮

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল একদিনে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯শ’ ১৮ জন। যশোর সিভিল সার্জন অফিসের গতকাল দেয়া প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ থেকে ২টি এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৫২টি মিলে মোট ৫৪টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। খুলনা মেডিকেল কলেজের রিপোর্টে কেউ আক্রান্ত না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষার রিপোর্টে আক্রান্ত হয়েছেন ১৩ জন। এদের ভেতর ৭ জন সদরে, ৩ জন অভয়নগরে, ২ জন বাঘারপাড়ায় এবং ১ জন চৌগাছা উপজেলা।
সিভিল সার্জন অফিস সূত্র আক্রান্তদের পর্যালোচনা করে বলেছে, চলতি সপ্তাহে যশোরের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার পূর্ণ হচ্ছে। গতকাল পর্যন্ত ৩ হাজার ৯শ ১৮ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ৫৪ জনের। মোট আক্রান্তদের মধ্যে যশোর সদরে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। যশোর শহরসহ এ উপজেলায় ২ হাজার ২শ’ ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় সদর উপজেলায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৫ জন। অভয়নগরে আক্রান্ত হয়েছেন ৪শ ৭৫ জন। মৃত্যু হয়েছে ৩ জন।
অনুরূপভাবে কেশবপুরে আক্রান্ত ২শ ৬৮ জন, মৃত্যু ২ জন। শার্শায় আক্রান্ত হয়েছেন ২শ ৫৫ জন, মৃত্যু ২ জন। চৌগাছায় আক্রান্ত হয়েছেন ১শ ৫৭ জন, মৃত্যু ৩ জন। বাঘারপাড়ায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন মৃত্যু ১ জন। জেলার অপর দু’টি উপজেলায় কোভিড-১৯-এ মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মণিরামপুর উপজেলায় ১শ ৬০ জন, ঝিকরগাছা উপজেলায় ২শ ৬৪ জন, আক্রান্ত হন। গতকাল পর্যন্ত যশোরে মোট নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে ১৫ হাজার ২শ ৭০টি নমুনা সংগ্রহের সংখ্যা ছিল ১৫ হাজার ৬শ ৬টি।

ভাগ