ফুলতলা (খুলনা) অফিস ॥ শুক্রবার বিকেলে ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে নতুনহাটস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আহবায়ক অধ্যাপক ডা. গাজী আব্দুল হক। বক্তব্য রাখেন যুগ্ম আগবায়ক মো. সেলিম সরদার, সরদার হারুন অর রশিদ, শেখ আব্দুস সালাম, আনোয়ার হোসেন বাবু, গাজী ফজলুল হক, ফকির রবিউল ইসলাম, মোল্যা নজরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, শেখ মহিউদ্দিন, হালিম সরদার, মিনা মুরাদ হোসেন, শেখ রফিকুল ইসলাম, ইনামুল ভুইয়া পারভেজ, হালিম শেখ, শহিদুল ইসলাম প্রমুখ। সভায় আসন্ন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচনে মনির হাসান টিটোকে সাধারণ সম্পদক পদে প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন জানানো হয়।




