ফুলতলায় অগ্নিকাণ্ড

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার দানেসমিটার বাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে এক মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। দোকান মালিক শাহাবুদ্দিন বিশ্বাস জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। এর কিছুক্ষণ পর তার দোকানে আগুন লাগে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মামলামাল পুড়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।

ভাগ