আন্তর্জাতিক সংবাদ

করোনা আক্রান্ত ট্রাম্প-মেলানিয়া
লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। তারা দুজনেই বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। আলজাজিরা জানায়, এর আগে করোনা পজিটিভ আসে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের। তার সংস্পর্শে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেয়া এক সাাৎকারে হিকসের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এরপর এক টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি এবং মেলানিয়াও আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস। মতাসীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্ধারিত তিনটি বিতর্কের প্রথমটি অনুষ্ঠিত হয় এদিন। এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সী হিকস। ট্রাম্পের খুব ঘনিষ্ঠজনদের মধ্যে এ প্রথম কেউ করোনায় আক্রান্ত হন। হিকসের সংস্পর্শে আসায় ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীা করা হয়। এতে তাদের ফল পজিটিভ আসে। মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ার সময় মুখে মাস্ক ছিল না হিকসের। সেসময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়। একদিন পর মিনেসোটায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি নির্বাচনী সমাবেশও অংশ নেন তিনি। এসব সফরে ট্রাম্পকেও মাস্ক পরতে দেখা যায়নি। করোনার শুরু থেকেই তার মাস্ক না পরা নিয়ে বিতর্ক আছে। এ ছাড়া সরকারি ব্যস্ততার সময় উপদেষ্টা ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তাকে সামাজিক দূরত্বও মানতে দেখা যায় না। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৭৫ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ ১২ হাজারের বেশি।

কয়েক ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা
লোকসমাজ ডেস্ক॥ আটকের পর ছেড়ে দেয়া হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে দলিত সম্প্রদায়ের তরুণী নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে কনভয় নিয়ে নির্যাতিতার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এসময় তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করা হয়। ১৪৪ ধারা ভাঙার অভিযোগে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, পরিস্থিতি বেসামাল হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে হাথরসে। রাহুল-প্রিয়াঙ্কারা সেই নির্দেশ অমান্য করতেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। রাহুল গান্ধী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের গাড়ি আটকে দিয়েছে, তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম। এর মধ্যেই পুলিশ লাঠিচার্জ করে। আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। এ দেশে কি শুধু নরেন্দ্র মোদীই হাঁটবেন? সাধারণ মানুষের হাঁটারও অধিকার নেই?’ ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিল্লির সফদর জং হাসপাতালে মারা যান ধর্ষণের শিকার ২০ বছর বয়সী ওই তরুণী। গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশে ওই নারীকে ধর্ষণ ও নিপীড়ন চালায় উচ্চবর্ণ হিন্দুদের চার ব্যক্তি। অথচ ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের কথা উল্লেখ করেনি চিকিৎসকেরা। বলা হয় গলার ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার ধর্ষককে।

লাইভ স্ট্রিমিংয়ে চীনা তারকাকে পুড়িয়ে হত্যা প্রাক্তন স্বামীর
লোকসমাজ ডেস্ক॥চীনের সামাজিক যোগাযোগমাধ্যমের একজন তারকাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ সময় লাইভ স্ট্রিমিংয়ে ছিলেন ওই তরুণী। বিবিসি জানায়, নিহত ৩০ বছর বয়সী লামু ছিলেন চীনের টিকটক ভার্সন ডুইনের একজন জনপ্রিয় তারকা। প্ল্যাটফর্মটিতে তাকে অনুসরণ করত কয়েক লাখ ফলোয়ার। ছোট ছোট ভিডিও কিপ পোস্ট করে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আগুনে পুড়িয়ে দেয়ার দুই সপ্তাহের পর হাসপাতালে লড়াই করে মারা যান ওই তরুণী। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। লামুর মৃত্যুর ঘটনায় চীনে নারীর ওপর সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ােভ প্রকাশ হয়েছে। শিচুয়ান প্রদেশের এ বাসিন্দা ইতিবাচক বিষয় ও গ্রামীণ জীবনযাপন নিয়ে ডুইনে পোস্ট দিতেন। কোনো ধরনের মেকআপ ছাড়াই ভিডিওতে আসতেন তিনি, এর জন্য প্রশংসিত ছিলেন এ তারকা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। লামু লাইভ স্ট্রিমিংয়ে আসার সময় দরজা ভেঙে তার ঘরে ঢুকে পড়ে সাবেক স্বামী। এ সময় তার হাতে ছিল ছুরি ও পেট্রোল। সিনচুয়ান কাউন্টি কর্তৃপ জানায়, হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিচুয়ান প্রাদেশিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৩০ সেপ্টেম্বর মারা যান তিনি।

ভাগ