মোটর সাইকেলের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটর সাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৫০) নামের একজন ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে কোটচাঁদপুরের দুধসরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া স্টেশন পাড়ার মৃত নুরুল হুদার ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকালে জহুরুল ইসলাম দুধসরা নামক স্থানের রাস্তার পাশে ইজিবাইক রেখে চায়ের দোকানি গিয়েছিলেন। সেখান থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ