ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে গাছের চারা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ইউপি সচিব তুলসী দাশ, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স. ম রেজওয়ান আলী, ফুলতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দিন, ইব্রাহীম কাগজি, মাহাতাব উদ্দিন, মনোয়ার হোসেন, খালেক বাবুর্চি, আবুল কালাম আজাদ প্রমুখ ।



