বাগেরহাটে ৪ বিধবাকে গাছের চারা,খাদ্যসামগ্রী ও অর্থ প্রদান

বাগেরহাট সংবাদদাতা ॥ পারিবারিক স্বচ্ছলতা আনার জন্য বাগেরহাটে ৪ হতদরিদ্র বিধবা নারীকে নানা প্রজাতির গাছের চারা, খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লায়ন্স কাব অব বাগেরহাট গ্রীনের প থেকে এসব প্রদান করা হয়। ওই চার নারী হলেন-বাগেরহাট সদর উপজেলার মীরের ডাঙ্গা গ্রামের মৃত আবু জাফর খানের স্ত্রী মাহিরা বেগম, মৃত আজমল খানের স্ত্রী হাফিজা বেগম, রসুলপুর গ্রামের মৃত জগদীস কিত্তনীয়ার স্ত্রী সুলতা রানী ও সুলতা রানী ছেলের স্ত্রী পুতুল রানী। এসময় বাগেরহাট লায়ন্স গ্রীন কাবের প্রেসিডেন্ট রিজিয়া পারভীন, ভাইস প্রেসিডেন্ট মোজাহিদ আহমেদ, কাব সেক্রেটারি মনি মল্লিক, ট্রেজারার শিল্পি খাতুন, সদস্য কাজী আলী আশরাফ টিটো, সাইফুল ইসলাম পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাগ