বাগআঁচড়া সংবাদদাতা ॥ যশোরের শার্শার বাগআঁচড়া তেঁতুলতলা এলাকা থেকে বুধবার বিকেলে ১৫০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ লিটন হোসেন (২৫) ও তরিকুল ইসলাম (২৪) নামে দু’যুবককে গ্রেফতার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। লিটন হোসেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল মালেকের ও তরিকুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, তরিকুল ও লিটন ইজিবাইকের ভিতরে ফেনসিডিল সাজিয়ে যাত্রী বেশে বাগআঁচড়ায় যাচ্ছিল। গোপন খবরের মাধ্যমে তেঁতুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, সিটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।





