মাগুরা সংবাদদাতা ॥ আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাগুরায় ১ লাখ ১২ হাজার ১শ ২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওনো হবে।




