ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বুধবার খুলনা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডে বক্ষব্যাধি হাসপাতালে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ইউনুস আলী, ডা. হাবিবুর রহমান, ফুলবাড়ীগেট ইউসুফ এমএ মজিদ স্কুলে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।



