স্টাফ রিপোর্টার॥ যশোরের ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান সিটি ক্যাবল লিমিটেডের নবনির্বাচিত পরিচালনা কমিটিকে সংবর্ধনা দিয়েছে যশোর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল বেলা ১২টায় প্রেসকাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিটি ক্যাবলের চেয়ারম্যান মারুফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু, দেশ টিভির যশোর প্রতিনিধি আমিনুর রহমান, সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবীর রিটন। পরিচালনায় ছিলেন সদস্য সচিব শিকদার খালিদ।





