খুলনায় বিএনপি নেতার পিতার ইন্তিকাল, শোক

খুলনা ব্যুরো ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজের পিতা তেরখাদা নর্থ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্য বিশিষ্ট শিাবিদ শরীফ সামছুর রহমান (৮৫) সোমবার বিকেলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিাবিদ শরীফ সামছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরা হলেন-খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, সহসভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, যুবদলের সভাপতি এস এম শামীম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ওলামাদলের আহবায়ক হাফেজ মাও. ফারুক হোসেন, জাসাস’র আহবায়ক সাইদুজ্জামান খান, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাড. সেতারা সুলতানা প্রমুখ।

ভাগ