স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শায় সোমবার ভোরে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর সাড়ে ৪ টার দিকে ডিবি পুলিশের ওসি সোমেন দাস জানান, শার্শা উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন ডুবপাড়া নামক স্থানে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক ওই দুই মাদক ব্যবসায়ী হচ্ছেন, শার্শা উপজেলার বোয়ালিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে সবুজ হোসেন (২৩) ও সাহেব আলীর ছেলে মুশফিকুর রহমান বাবু (২৪)।




