মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, মহেশপুর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা আবু হাসান প্রমুখ।





