মাগুরা সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়। এর আগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে মাগুরা জেলা ছাত্র ছাত্রলীগ শহরের বিভিন্ন স্থানে ৭৪টি বৃক্ষরোপণ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১ টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে একটি করে জামরুল ও জাম গাছের চারা লাগিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।




