যশোর আন্তঃজেলা ট্রাক,ট্রাক্টর,কাভার্ডভ্যান ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন ২৪০৬’র আত্মপ্রকাশ

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ শুভ উদ্বোধন ঘোষণা করেছেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সোমবার সকাল ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় শ্রমিক ইউনিয়নের এ সংগঠনটি। যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন । সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য করেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, ঝিকরগাছা-শার্শা ট্রাক-বাস মালিক সমিতির সভাপতি আলহাজ শামছুর রহমান, নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন খাঁন,শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান, চৌগাছা-ঝিকরগাছা-শার্শা বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি রাজু আহম্মেদ, ৮৯১ ইউনিয়নের সভাপতি কলিমউল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে প্রমুখ।
প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন,দীর্ঘদিন পরে হলেও যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর একটি রেজিস্টার্ড ইউনিয়ন কার্যালয় হওয়ায় তাদের ন্যায্য দাবি দাওয়া সম্পর্কে মালিকের সাথে আলোচনার দ্বার উন্মুক্ত হলো। এর আগের সংগঠনের অনেক শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। সকল নির্যাতন মোকাবিলা সহ্য করে শ্রমিকরা আজ একটি প্লাটফর্মে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ ২৪০৬ সংগঠনের আত্মপ্রকাশ। পরে প্রধান অতিথি মনিরুজ্জামান ঘেনাকে সভাপতি ও কাজী শাহিনুল ইসলাম শাহীনকে সাধারণ সম্পাদক করে নতুন এই শ্রমিক ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

ভাগ