যশোরে ক্রীড়া ব্যক্তিত্ব শ‌ফিকুজ্জামা‌নের সহধ‌র্মিনীর ইন্নিকাল : শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার॥ প্রয়াত মহান কম‌রেড আবদুল হক-এর ছোট বোন, শহীদ কম‌রেড আসাদ উজ্জামান আসা‌দ-এর সেজ ভাই যশোর ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট ক্রিড়া‌ ব্যক্তিত্ব শ‌ফিকুজ্জামা‌নের সহধ‌র্মিনী মি‌সেস সা‌হিদা খাতুন গতকাল ২৭ সে‌প্টেম্বর রবিবার সকাল ১১ ট‌ার দিকে খড়কী নিজ বাসভব‌নে লিভার সিরো‌সিস রো‌গে আক্রান্ত হ‌য়ে মৃত‌্যুবরণ ক‌রে‌ছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত‌্যুক‌া‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৬৫ বৎসর। মি‌সেস সা‌হিদা খাতুন খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তি‌নি স্বামী, এক কন‌্যা, এক পুত্রসহ অসংখ‌্য আত্বীয়-স্বজন শুভকাঙ্ক্ষী রে‌খে গে‌ছেন। গতকাল মাগরিব বাদ নামাজে জানাজা শেষে সন্ধ‌্যার পর তা‌কে পা‌রিবা‌রিক কবর স্থা‌নে সমা‌হিত করা হ‌য়।
এদিকে, সা‌হিদা খাতুন মৃত‌্যু‌র খবর শুনে সেখানে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ নেতৃবৃন্দ। তারা শোক প্রকাশ ও শোক সন্তপ্ত প‌রিবার-প‌রিজ‌নের প্রতি গভীর সম‌বেদনা জ্ঞাপন করাসহ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। এছাড়া, তার অকাল মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত প‌রিবার-প‌রিজ‌নের প্রতি সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন জাতীয় গণতা‌ন্ত্রিক ফ্রন্ট য‌শোর জেলা ক‌মি‌টির সভাপ‌তি আব্দুল হক ও সাধারণ সম্পাদক হা‌ফিজুর রহমান। তার মৃত‌্যু‌তে আমরা সমাজ প‌রিবর্তনের এক‌নিষ্ঠ সমর্থক দরদী‌কে হারালাম।

ভাগ