স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শানতলায় ট্রেনে কেটে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার বিকেলে শানতলায় খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি ট্রেনে ওই নারী কাটা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃতার বয়স অনুমান ৩৫ বছর। মাথার চুলে জট পাকানো, ঘি রঙের শাড়ি, সবুজ রঙের ব্লাউজ ও লাল রঙের পেটিকোর্ট ছিল পরণে। মৃত্যুর পর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় জিডি করা হয়েছে।





