স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও বিভিন্ন মসজিদে বৈদ্যুতিক পাখা বিতরণ। গতকাল রোববার বাদ আছর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ন কমিটির সদস্য গোলাম রেজা দুলু, প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাড. মোহাম্মাদ ইসহক, মোহাম্মদ মুছা, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক অধ্যাপক মকবুল হোসেন, জেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভির রায়হান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
দোয়া মাহফিলের শুরুতে প্রয়াত এই নেতার কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নজরুল ইসলাম। দোয়া মাহফিল শেষে তার পরিবারের উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে বৈদ্যুতিক পাখা দেয়া হয়। এর আগে সকালে জেলা যুবদলের স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মরহুম চৌধুরী শহিদুল ইসলাম নয়নের কবর জিয়ারত করা হয়। এ সময় অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




