যশোরে একদিনে ৩ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল করোনাভাইরাসে ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৮শ ৫৬ জন। সুস্থ হয়েছেন, ২ হাজার ৮শ ৩৬ জন। যশোরে করোনায় আক্রান্তের হার কমে গেছে। যশোর সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে জানানো হয়েছে। গতকাল খুলনা মেডিকেল কলেজ হতে ৫টি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১৩টি মোট ১৮ নমুনা পরীক্ষার ফলাফল আসে। খুলনা মেডিকেল কলেজের নমুনায় কেউ আক্রান্ত না হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে ৩ জন আক্রান্ত হন করোনায়। আক্রান্তের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে রয়েছেন ৯শ ৩৬ জন। গতকাল পর্যন্ত নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে ১৪ হাজার ৯শ ১৪টি। নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৩শ ৪৫টি।

ভাগ