লোকসমাজ ডেস্ক॥ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। এ উপলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন। রবিবার বাংলাদেশে ভারতের বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নপ্রন্দ্র মোদীর শুভেচ্ছা হিসেবে পাঠানো চিঠি ও সঙ্গে একটি ফুলের তোড়া হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, রীভা গাঙ্গুলী আজ (রবিবার) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাাত করতে এসে নরেন্দ্র মোদীর এই চিঠি তার (শেখ হাসিনার) হাতে তুলে দেন।চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আপনার জন্মদিনে আমার উষ্ণ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। মোদী আরও লেখেন, আপনার (শেখ হাসিনা) দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সহায়তা করেছে এবং সমানভাবে আমাদের দ্বিপীয় সম্পর্কের েেত্র আপনার অবদান অত্যন্ত আকর্ষণীয় ছিল। ভারতের প্রধানমন্ত্রী আরো বহু বছর বাংলাদেশের জনগণের সেবায় শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন। শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ নানা কর্মসূচির মধ্যেদিয়ে উদযাপিত হবে।





