স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোর চৌগাছার মাশিলা বাজারে দুঃসাহসিক চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে বাজারের ফল ব্যবসায়ী রুহুল আমিনের দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ ২০ হাজার টাকাসহ সিগারেট, ফল, বিস্কুট ইত্যাদি নিয়ে গেছে। একই রাতে মাশিলা বাজারের কাছে শফিউদ্দিনের ছেলে খোকার মোটরচালিত ভ্যান চুরি হয়েছে।



