সহিংসা প্রতিরোধে মাগুরায় মহিলা পরিষদের মানববন্ধন

মাগুরা সংবাদদাতা ॥ সারাদেশে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা ও নারী ধর্ষণের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা পরিষদ। রবিবার দুপুর ১২ টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস কাবের সামনে এ মানবন্ধন হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, লিপিকা দত্ত, মমতাজ বেগম, সম্পা বসু প্রমুখ। বক্তারা মাগুরাসহ সারাদেশে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারী ধর্ষণের প্রতিবাদ এবং এসব ঘটনার দ্রুত বিচার দাবি করেন।

ভাগ