খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক দিলিপ কুমার বিশ^াস পরলোকগমন করেছেন। গত শনিবার রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর। গতকাল দুপুরে যশোর সদরের বালিয়াডাঙ্গা মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে শিক্ষক দিলিপ কুমার বিশ^াসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি সংসদ সদস্য রনজিত কুমার রায়, বর্তমান সভাপতি বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপাধ্যক্ষ আমিনুর রহমান, বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শওকত হোসেন মন্ডল প্রমুখ।




