স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলার কেশবপুর- সাঁগরদাড়ি সড়কের প্রায় ১৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য শাহীন চাকলাদার। রবিবার দুপুরে এ উপলে কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্থানে এক অনুষ্ঠান হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। প্রধান অতিথি এ সময় কেশবপুর- সাঁগরদাড়ি সড়কের ২৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ১২ দশমিক ৮৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর উপজেলা প্রকৌশলী মুনসুর আলী, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ।




