খুলনায় দোকান ঘর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর মশিয়ালী এলাকার মৃত খালেক মিস্ত্রির ছেলে ব্যবসায়ী সোনা মিয়ার (৩১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে সোনা মিয়া বাড়ি থেকে আলিমগেট বাজারে নিজ দোকানে আসেন। তার ভাই কামাল মিয়া দোকান বন্ধ এবং তালা খোলা দেখে ঝাঁপ উঠিয়ে দেখেন সোনা মিয়া ঝুলে আছেন। তিনি আরও জানান, ওড়না কেটে লাশ ঘরের আড়া থেকে নামানোর সময় তার দুই হাত পেছন দিকে জুতার ফিতা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। উল্লেখ্য,গত ১৭ আগস্ট সোনামিয়ার স্ত্রী মোসা. আফরোজা (১৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, লাশের ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

ভাগ