যশোরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনে যশোরে শনিবার উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ অর্পণ, র‌্যালি,আলোচনা সভা ও কেক কাটা। জেলা আইনজীবী পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপসের মাধ্যমে বক্তব্য রাখেন যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পুরণ করার জন্য কাজ করছেন। তাই নেতাকর্মীদের বিভিন্ন প্রচারের মাধ্যমে উন্নয়ন কর্মকা-ের কথা মানুষকে জানাতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মুঞ্জুন্নাহার নাজনীন সোনালী, নাদির আহমেদ জিকু, সহসভাপতি সাজ্জাদ কবীর, সুমন কুমার দাস, রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাকির হোসেন জাকির, ফারুক হোসেন মিলনসহ নেতৃবৃন্দ।

ভাগ