সুন্দরবনে খাল থেকে ট্রলারসহ ৫ জেলে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জ স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবনের গহিনে ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় কয়লা-বেয়ালা খালে অবৈধভাবে মাছ ধরার সময় মালামাল সহ ৫ জেলেকে আটক করেছেন। গতকাল শনিবার ভোর ৬ টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযানের সদস্যরা জেলেদের আটক করেন। এসময় জেলেদের কাছ থেকে একটি ট্রলার,আহরিত মাছ ও জালসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করেন দলটি। আটক জেলেরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামের মকবুল শেখের ছেলে আনিস শেখ, মুন্না হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার, রামপাল থানার পেড়িখালি গ্রামে আজগার গাজীর ছেলে আলমগীর গাজী ও তারিক শেখের ছেলে ওহিদুল শেখ এবং খুলনা জেলার ফুলতলা থানার রুস্তম শেখের ছেলে রবিউল শেখ। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভয়ারণ্য খালে অবৈধভাবে মাছ ধরার সময় জেলেদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাগ