স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে শনিবার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে পৌর শহরের দক্ষিণ মাথায় আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। এ সময় অন্যান্যের মধ্যে উপ্িস্থত ছিলেন বিএনপি নেতা শামছুজ্জামান শান্ত, কৃষকদল নেতা মাহাবুবুর রহমান নাজিম, যুবদল নেতা মিজানুর রহমান, রাসেল হোসাইন প্রমুখ।





