ঝিনাইদহে ৫৮ জন করোনা ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফন ইসলামিক ফাউন্ডেশনের

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ বৃটিশ টোব্যাকো কোম্পানির ম্যানেজার বছিরুল আলম চৌধুরী (৬৭)। তিনি মহেশপুর উপজেলার মিয়াসুন্দরপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, চট্টগ্রামে কর্মরত অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন। গত ১৪ সেপ্টেম্বর তাকে চট্টগামের মা ও শিশু জেনারেল হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হলে শুক্রবার তিনি মারা যান। শনিবার সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কামরুল হাসানের নেতৃত্বে গঠিত লাশ দাফন কমিটি বছিরুল আলম চৌধুরীকে মিয়াসুন্দরপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এই নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৫৮ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো।

ভাগ