খানজাহান আলী থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সিটি মেয়র: বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া যাবে না

ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ খানজাহান আলী থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় ফুলবাড়ীগেট আই আর আই এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বলেন, দলের নাম ব্যবহার করে নিজের ভাগ্য পরিবর্তন ও অপকর্ম করতে দেওয়া হবে না। দলের কোন কমিটিতে মাদক. সন্ত্রাস, ভূমি দস্যু, চাঁদাবাজ এবং বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া যাবে না। তিনি আরো বলেন, অনুপ্রবেশকারীদের হাতে কোন ভাবেই নেতৃত্ব দেওয়া যাবে না। তিনি খানজাহান আলী থানার অন্তরগত ৫টি ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মহাগনর আওয়ামীলীগের কাছে জামা দেওয়ার নির্দেশ দেন। বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ফারুক হাসান হিটলু। সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক শ্রমিক বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ খান খোকন, শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান প্রমুখ।

ভাগ