খানজাহান আলী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ খানজাহান আলী থানা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট জনতা মার্কেটে সংগঠণের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংগঠণের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মহসিনের সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠণের সাংগঠনিক সম্পাদক নুর আলম, কোষাধ্যক্ষ এম এ বারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যর উপস্থিত ছিলেন।

ভাগ