ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের বন্ধ খালিশপুর জুট মিলের শ্রমিকদের মধ্যে শনিবার রান্না খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের উদ্যোগ নেয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী শাখা। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খান গোলাম রসুল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ – সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ফারাজি, বদরুর রশিদ মিন্টু, মিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, জাহাঙ্গির আলম, শহিদুল ইসলাম প্রমুখ ।




