ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর খানজাহান আলী থানার শিরোমণিতে একটি বিদেশি দামি বাইসাইকেল চুরি হয়েছে। শিরোমণি পূর্বপাড়া মৃত খন্দকার আব্দুল হামিদের ছেলে আশিকুল ইসলাম জুয়েলের ‘মন্টি’ নামের বাইসাইকেলটি শুক্রবার শিরোমণি হারুন প্লাজার পাশ থেকে চুরি হয়। শনিবার খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জুয়েল জানান তাঁর সাইকেলটির দাম এক লাখ টাকা।




