বিএনপি নেতা নয়ন চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার॥ আজ ২৭ সেপ্টেম্বর যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের দশম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের এই দিনে তিনি ঘাতক ব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান। জীবদ্দশায় তিনি দীর্ঘ ১৫ বছর ধরে সফলতার সাথে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি যশোর চেম্বার অব কমার্সের সভাপতি, বণিক সমিতি, জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ভাগ