এখনও অনিশ্চিত শ্রীলঙ্কা সফর, ক্রিকেটারদের তিনদিনের ছুটি
স্পোর্টস ডেস্ক॥ শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। বরং একটু বেশি অনিশ্চিতই হয়ে পড়েছে বাংলাদেশের দ্বীপরাষ্ট্রে যাওয়ার বিষয়টি। একদিন বিরতি দিয়ে শনিবার স্কিল অনুশীলনে ফিরে রবিবার থেকেই টানা তিনদিনের ছুটি পাচ্ছেন মুশফিক-মুমিনুলরা। অথচ রবিবার, ২৭ সেপ্টেম্বর তিন টেস্টের সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সফর হবে কি না নিশ্চিত বলতে পারছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । ক্রিকেট শ্রীলঙ্কা থেকে আসেনি ভালো খবর, সংশোধিত কোনও প্রস্তাব তারা পাঠায়নি। সফর ঝুলে থাকায় ক্রিকেটারদের অনুশীলনে বিরতি দিয়েছে বিসিবি। রবিবার থেকে তিনদিন বিশ্রামে থাকবেন মুশফিকরা। ছুটি পেলেও ক্রিকেটারদের হোটেলে আইসোলেশনেই রাখা হবে। শনিবার জাতীয় দলের নির্বাচক, টিম ম্যানেজমেন্ট প্রতিনিধি ও বিসিবির ্রধান নির্বাহীকে নিয়ে আলোচনায় বসেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ওখানেই ক্রিকেটারদের ছুটির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি বলেছেন, ‘আমরা তিন দিনের বিরতি দিয়েছি। তারপর আবার আমরা অনুশীলন চালাবো। আশা করছি দুই-তিনদিনের মধ্যে উত্তরটা আসবে শ্রীলঙ্কা থেকে।’ ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা রওনা হতে পারলো না দল। সফর নিয়ে একটা নেতিবাচক ধারণাই গড়ে ওঠে। তবে আকরাম খান এখনই সব শেষ হয়ে গেছে মনে করেন না। তার ধারণা, আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যেও যাওয়া হতে পারে। কারণ এখন শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই পরে হাতেই সময় আছে। কারণ শ্রীলঙ্কার টি- টোয়েন্টি লিগ (এলপিএল) পিছিয়ে গেছে। আকরাম খান যেমনটি বললেন তাতে এখন ধীরস্থিরভাবেই এগোনোর পরিকল্পনা বিসিবির, ‘আমরা আমাদের আগের পরিকল্পনাতেই আছি। সফর চূড়ান্ত হলে আমরা যাবো। নয়তো ভিন্ন পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনদিন বিরতি দিয়েছি। সফর না হলে তো সভাপতি (নাজমুল হাসান ) বলেছেন, একটা ঘরোয়া টুর্নামেন্ট হবে। কাজেই আমাদের প্ল্যান এ, বি করাই আছে।’
ম্যান ইউনাইটেডের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক॥ ইনজুরি সময়ের নাটকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্টের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের যোগ করা সময়ে ব্রাইটন সমতায় ফেরার পর ইউনাইটেড করেছে জয়সূচক গোল। প্রতিপরে মাঠে শনিবার ৩-২ গোলে জয় তুলে নিয়েছে উলে গুনার সুলশারের দল। এর আগে গত সপ্তাহে নতুন মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি ১-৩ গোলে হেরেছিল তারা।
সব শিরোপার জন্যই লড়বে বার্সেলোনা: জিদান
স্পোর্টস ডেস্ক॥ বড় চড়াই-উতড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। তিন তারকা ফুটবলার লুইস সুয়ারেস, ইভান রাকিতিচ ও আর্টুরো ভিদাল কাব ছেড়েছেন। লিওনেল মেসি’র সঙ্গে কর্মকর্তাদের তেমন বনিবনা নেই। তাতেও কাতালান কাবটির সমতার অভাব দেখছেন না তাদের চির প্রতিদ্বন্দ্বী কাব রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। সবশেষ মৌসুমটা মোটেও ভালো যায়নি বার্সেলোনার। নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে এবার সেই হতাশা কাটাতে মরিয়া কাবটি। এর মধ্যে মেসির থেকে যাওয়াটাও বার্সার নিঃসন্দেহে ভীষণ স্বস্তির খবর বার্সেলোনার জন্য।
তাছাড়া দলটিতে যোগ দিয়েছেন বসনিয়া-হার্জেগোভিনার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ ও পর্তুগালের ফরোয়ার্ড ত্রিনকাও। ধারে খেলার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বায়ার্ন মিউনিখ থেকে ন্যু ক্যাম্পে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কৌতিনহোও। সবকিছু মিলিয়ে জিদানের দৃষ্টিতে বার্সার স্কোয়াড তাই যথেষ্ট শক্তিশালী। শনিবার লা লিগায় রিয়াল বেটিসের মুথোমুখি হওয়ার আগে তিনি বলেন, “আমি (বার্সেলোনার প্রতি) শ্রদ্ধাশীল থাকছি। তাছাড়া, ভেতরে ভেতরে কী চলছে তা আমি জানি না। সে কারণে আমি নাক গলাতে চাই না।” “আমি মনে করি, প্রতিটি কাবের নিজস্ব কিছু ইস্যু ও সমস্যা থাকে। তবে আমার মতে, দল ও স্কোয়াডের বিচারে বার্সেলোনা এমন একটা কাব, যারা সবকিছুর জন্য লড়াই করবে।… আমার কোনো সন্দেহ নেই।”
ফের ব্যর্থ ধোনি, চেন্নাইয়ের লজ্জাজনক হার
স্পোর্টস ডেস্ক॥ তারুণ্যের কাছে হার মানল অভিজ্ঞতা। শ্রেয়াস আইয়ারের কাছে হার মানলেন মহেন্দ্র সিং ধোনি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হারে চেন্নাই সুপার কিংস। একবার ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ঘিরে প্রশ্ন এখন একটাই, তবে কি সত্যিই ছন্দ হারিয়েছেন দেশের সফলতম অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ করেন দিল্লির ব্যাটসম্যানরা। ৪৩ বলে ৬৪ রান করেন ওপেনার পৃথ্বী শ। ২৭ বলে ৩৫ রান করেন শিখর ধাওয়ান। ২৫ বলে ৩৭ রান করেন ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ১৭৬ রানের ল্য তাড়া করতে নেমে ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানে শেষ হয় সিএসকে’র ইনিংস। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৪৩ রান করেন ফ্যাফ ডু প্লেসি। ১২ বলে ১৫ রান করে কট বিহাইন্ড হয়ে ফেরেন ধোনি। ২১ বলে ২৬ রান করেন কেদার যাদব। চেন্ন্ইা সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন দণি আফ্রিকার পেস ব্যাটারি কাগিসো রাবাডা। তিন উইকেট নেন তিনি। দুই উইকেট নেন আনরিচ নোর্টে। এক উইকেট নেন স্পিনার অর প্যাটেল। উইকেট না নিলেও ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে সিএসকে শিবির-কে আটকে দেন অভিজ্ঞ অমিত মিশ্র। এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ও রান রেটে আইপিএল ২০২০ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চমস্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।
২০২১ সালেই অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাস মহামারির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক। নতুন সূচি অনুযায়ী তা অনুষ্ঠিত হবে আগামী বছরের। কিন্তু বিশ্বজুড়ে চলমান মহামারি এখনো নিয়ন্ত্রণে না আসায় বিশ্বের সবচেয়ে ক্রীড়াযজ্ঞ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে। জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানালেন. ২০২১ সালেই অলিম্পিক আয়োজন নিয়ে বদ্ধ পরিকর তার দেশ।এ ব্যাপারে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও কথা বলেছেন সুগা। ভার্চুয়াল মাধ্যমে দেওয়া ভাষণে তিনি বলেন, “মানব সম্প্রদায় করোনা মহামারিকে হারিয়েছে, এটা দেখাতে আগামী বছরের গ্রীষ্মে টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজনে জাপান বদ্ধপরিকর।” “গেমস দুটিতে নিরাপদ ও সুরাপূর্ণ পরিবেশে আপনাদের স্বাগত জানাতে আমার চেষ্টার কোনো কমতি থাকবে না।” আগামী বছর অলিম্পিক মাঠে গড়ানোর কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু ইভেন্ট কাটছাঁট করার প্রস্তাবও দিয়েছেন উদ্যোক্তারা। করোনা পরিস্থিতির কারণেই এমন প্রস্তাব উদ্যোক্তাদের। নতুন সূচি অনুযায়ী ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত। আর প্যারালিম্পিক শুরু হবে ২৪ আগস্ট থেকে; চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।





