স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার আশু সুস্থতা কামনায় চৌগাছা মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে শুক্রবার বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, সোলাইমান হোসেন, হুমায়ুন কবির সোহেল, মাহাবুবুল আলম রিংকু, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা শওকত আলী, মুক্তিযোদ্ধা কিতাম আলী, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন, ছাত্রলীগ নেতা শামীম রেজা, আব্দুল করিম, রুবেল হোসেন, এইচ এম ফিরোজ, জিএম ফয়সাল রানা, সোহেল দেওয়ান, সোহেল রানা, শোভন দেওয়ান প্রমুখ।





