মনিরামপুর পৌর বিএনপির সদস্য করিম গাজী ইন্তিকাল

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুর পৌর বিএনপির সদস্য আবদুল করিম গাজী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় পৌর শহরের হাকোবা এলাকার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জুমা হাকোবা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় অংশ নেন জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, থানা যুবদল সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুকসহ অনেকে।

ভাগ