বাঘারপাড়ায় কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাঘারপাড়া উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা কমিটির সভাপতি অ্যাড. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক প্রফেসর নাজমুল ইসলাম পান্নু। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. সামসুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, আওয়ামী লীগ নেতা শচিন্দ্রনাথ বিশ্বাস, মুন্সি মোহাম্মদ বাহার উদ্দিন, গোলাম সরোয়ার, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন।

ভাগ